মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৮৭ জন নিহত

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৫

মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৮৭ জন নিহত

Manual1 Ad Code

সুরমা মেইলঃ সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে নির্মাণাধীন কাজের ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫৪ জন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ভারি বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি গেজেটের অনলাইনের খবরে বলা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

২২ লাখ মানুষ একসঙ্গে হজ পালন করতে পারবেন—এমন ব্যবস্থা রাখতেই সৌদি সরকার কয়েক বছর ধরে কাবা শরিফের কমপ্লেক্স সম্প্রসারণ করছে। চলছে নির্মাণকাজ। এই কাজে বিশাল বিশাল ক্রেন ব্যবহৃত হচ্ছে। আজ একটি ক্রেনের সামনের অংশ মসজিদ আল হারামের ছাদের একটি অংশে ভেঙে পড়ে। এতে ছাদের ওই অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন।
খবরে বলা হয়, আজ জুমার দিন উপলক্ষে সেখানে হজ করতে আসা মানুষের ভিড় অন্য দিনের তুলনায় বেশি ছিল। এ কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
মক্কার গভর্নর বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code