মন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের ওপর ককটেল হামলা

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

মন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের ওপর ককটেল হামলা

Manual7 Ad Code

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশকে লক্ষ্য করে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এতে প্রটেকশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) আহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে ওই মোড়ের পুলিশ বক্সের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়। দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মন্ত্রী তাজুল ইসলাম একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফেরার সময় তার গাড়ি যানজটে পড়ে। এসময় মন্ত্রীর প্রটোকলে থাকা এএসআই শাহাবুদ্দিন নেমে কনস্টেবল আমিনুলের সঙ্গে মিলে যানজট ছাড়ানোর চেষ্টা করেন। তখনই বিস্ফোরণটি ঘটানো হয়।

Manual2 Ad Code

পরে মন্ত্রী আহত পুলিশ সদস্যদের দেখতে ঢামেক হাসপাতালে যান বলে জানান মাহমুদুল হাসান।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, শাহাবুদ্দিনের বাম পায়ে হাঁটুর নিচে ককটেল বিস্ফোরণে ঢুকে যাওয়া স্প্লিন্টার বের করা হয়েছে। ওই আঘাতের কারণে তার পায়ের একটি চিকন হাঁড়ে ফ্র্যাকচার দেখা দিয়েছে। এই কারণে তার পায়ে প্লাস্টার করা হয়েছে, ডান পায়েও সামান্য ইনজুরি আছে। এছাড়া কনস্টেবল আমিনুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার হাতের আঙুলেও সামান্য চোট লেগেছে।

Manual8 Ad Code

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে দু’জনই আশঙ্কামুক্ত।

Manual2 Ad Code

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না, আমার গাড়ি টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। পুলিশকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

ঘটনার বিবরণে মন্ত্রী জানান, যানজট থাকায় তার প্রটেকশনের গাড়ি থেকে নেমে গিয়েছিলেন এএসআই শাহাবুদ্দিন। ওরা অনেক সময় হয় কী, সাধারণত ট্রাফিক জ্যাম থাকলে নেমে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে বা নিজেরা একটু ক্লিয়ার করে।

Manual7 Ad Code

তিনি বলেন, পুলিশ বক্সের ওখানে, ওখানে আরও পাঁচ-সাতজন পুলিশ ছিল। ওখানেই একটা ককটেল নিক্ষেপ করা হয়েছে।

বিস্ফোরণের আওয়াজ পেলেও সেটা যে ককটেল হামলা তা তখন বুঝতে পারেননি মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, আসলে আমি তখন জানি না। কারণ আমি যে অনুষ্ঠানে যাচ্ছিলাম সে অনুষ্ঠান ছিল খুব কাছে। যার জন্য গাড়িতে অন্যান্য যে পুলিশ ছিল তারাও বোঝে নাই যে, এ রকম ঘটনা। আমি গাড়িতে যে আওয়াজটা শুনলাম তখন জিজ্ঞেস করলাম বোমা ফুটল না কি চাকা বার্স্ট হয়েছে? তখন বলল, স্যার কোনো গাড়ির চাকা বার্স্ট হয়েছে।

পরে পুলিশের কন্ট্রোল রুম থেকে তাকে এই হামলার খবর জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code