সিলেট ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্থাপন করলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
বুধবার (২৩ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃদেশীয় গ্রিড সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অন্যদিকে ভারত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি বলেন, মহাকাশেও ভারত বাংলাদেশের সঙ্গে এগিয়ে যেতে আগ্রহী। প্রতিবেশির সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত তার প্রমাণ বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্ক। জল, স্থল, বিদ্যুৎ সবখানেই ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এবার মহাকাশেও ভারত বাংলাদেশের সঙ্গে একসাথে এগিয়ে যেতে আগ্রহী।
এ লাইন দিয়ে ত্রিপুরার পালাটানা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে। বিদ্যুৎ আনতে বাংলাদেশ অংশে ২৭.৮ কিমি ও ভারতে অংশে ২৪ কিমি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। লাইনটি বাংলাদেশে কুমিল্লার কসবা দিয়ে প্রবেশ করেছে। সব মিলিয়ে গ্রিড লাইনটির মোট দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার।
Design and developed by ওয়েব হোম বিডি