মাঠি কাটাকে কেন্দ্র করে বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

মাঠি কাটাকে কেন্দ্র করে বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০

Manual7 Ad Code

Songorso
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে মাটি কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জহুর আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খাজাঞ্জি ইউনিয়নের বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত জহুর আলী ওই গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, একটি সরকারি খাস জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে।

Manual8 Ad Code

এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আয়াস আলী পক্ষের জহুর আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েক জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Manual6 Ad Code

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রস্তুতের পর মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code