সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ :: হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজি কালে দুই চাঁদাবাজ ভাইকে হাতেনাতে আটক করেছে র্যাব-৯। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হরিতলা গ্রামের আনেয়ার আলীর ছেলে কুদরত আলীর কাছ থেকে চাঁদা নেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃত চাঁদাবাজ একই উপজেলার হরিতলা গ্রামের নবীর হোসেনের ছেলে এনাম মিয়া (২৫) ও তার বড় ভাই মোস্তাক আহমেদ (৪২)।
রোববার রাতে র্যাব-৯ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর পরিচালনায় হরিতলা গ্রামের মোঃ কুদরত আলীর বসত বাড়ীর উঠান হইতে চাঁদাবাজির নগদ এক লক্ষ টাকা নেওয়ার সময় এনাম বাহিনীর প্রধান এনাম মিয়া ও তার ভাই মোস্তাক আহমেদ কে গ্রেফতার করা হয়।
চাঁদাবাজ এনাম মিয়ার বিরুদ্ধে ৮টি মামলা বিজ্ঞ বিচারিক আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি