মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক

Manual7 Ad Code

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরণের কসমেটিক্স, শাড়ী ও জিরার চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় চোরাইপণ্যের চালান আটকের সত্যতা নিশ্চিত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

 

Manual1 Ad Code

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল রোববার (১১ জানুয়ারি) সীমান্ত থেকে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরে বিকাল ৫টার দিকে ১টি পুরাতন কাগজের কার্টুন ভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশী করে পুরাতন কার্টুনের নিচে লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস, শাড়ীসহ জিরা দেখতে পাওয়া যায়।

Manual2 Ad Code

বিজিবি টহল দলকে মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালামালগুলো আটক করা হয়। আটক ভারতীয় পণ্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

 

আটক পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে রয়েছে বিজিবি।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এএইচএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code