মাধবপুরে বালুর স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

মাধবপুরে বালুর স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে বালুর স্তুপের নীচ থেকে রহুল আমীন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান এই লাশ উদ্ধার করেন।

Manual8 Ad Code

হত্যার রহস্যে উৎঘাঠনে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুহুলের সৎ মা, বাবা ও সৎ ভাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রুহুল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (শাহবাজপুর) গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রুহুল আমীন কালিকাপুর থেকে ধরমন্ডলের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সিদ্দিক আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। মঙ্গলবার সন্ধ্যায় রুহুল আমীনদের কালিকাপুরের বাড়ির পাশের একটি বালির স্তুপ থেকে কুকুর তার মরদেহ টেনে বের করে। পরে তার বোন গিয়ে রুহুলের লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেয়া হয়।

Manual1 Ad Code

সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code