মাধবপুর পিতার হাতে শিশুপুত্র নিহত

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

মাধবপুর পিতার হাতে শিশুপুত্র নিহত

Manual1 Ad Code

download (1)

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে পিতার হাতে পুত্র খুন হয়েছেন।  সোমবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজু মিয়া (৪) মারা গেছে।  এ ঘটনায়  পিতা আব্দুল বারেককে পুলিশ গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজিদুল ইসলাম সোমবার সকাল সাড়ে ৯টায় হরিশ্যামা গ্রাম থেকে পুত্র হত্যার অভিযোগে বারেক মিয়াকে গ্রেফতার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে শিশু রাজু বাড়ির উঠানে খেলা করার সময় তার পিতা বারেক মিয়া ঝাড়ু দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় সোমবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে সে মারা যায়।

Manual4 Ad Code

এ ঘটনায় শিশুটির মা সালমা বেগম বাদী হয়ে ঘাতক স্বামীর বিরুদ্ধে পুত্র হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code