মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৩

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৩

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

Manual4 Ad Code

 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্রী সন্তোষ চন্দ্র দেবের ছেলে শ্রী উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল (২২)।

 

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানায়, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ধর্মঘর বিওপির টহল দল তাদের আটক করে।

Manual5 Ad Code

 

আটকদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

 

Manual6 Ad Code

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, তিনজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code