মানহানির মামলা থেকে হবিগঞ্জের দুই সাংবাদিককে অব্যাহতি

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

মানহানির মামলা থেকে হবিগঞ্জের দুই সাংবাদিককে অব্যাহতি

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে কথিত নারীর ৫ কোটি টাকার মানহানির মামলা খারিজ করে দুই সিনিয়র সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পালভীন মামলার রায়ে এ আদেশ দেন।

Manual5 Ad Code

 

মামলা থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন- দৈনিক সমকাল প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম, মুজিবুর রহমান।

 

জানা গেছে, ২০১৯ সালে ‘কয়েকটি আইডির ফেসবুক পোস্ট প্রকাশ নিয়ে ওই বছরের ১২ সেপ্টেম্বর কথিত মানবাধিকার কর্মী ফরজুন আক্তার মনি সাংবাদিক এম,এ আহমদ আজাদ ও এম,মুজিবুর রহমানের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। (সিআর দরখাস্ত মামলা নং৪৪২/২০১৯)।

 

প্রথমে হবিগঞ্জ সিআইডি পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক মামলাটি তদন্ত করে মিথ্যা মামলা উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন । পরে বাদী নারাজি পিটিশন দাখিল করলে পরবর্তীতে হবিগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ এ মামলার মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Manual1 Ad Code

 

সাংবাদিক এম, মুজিবুর রহমান জানান, সিআইডি পুলিশ তদন্তে কথিত মানবাধিকার কর্মী ফরজুন আক্তার মনির প্রতারণার বিভিন্ন সত্য তথ্য উপস্থাপন করা হয়েছিল। কিন্তু তিনি আমাদের মিথ্যা মানহানির মামলা দায়ের করেন। পরে পিআইবি পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ একটি মিথ্যা ও অতিরঞ্জিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি তাই বিচারক মামলা খারিজ করে আমাদের বেকসুর খালাস দিয়েছেন। বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা বারের সাবেক সভাপতি এড.মোঃ বদরু মিয়া  ও এড.শাহ ফখরুজ্জামান।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সিলেট সাইবার আদালতের বিচারক আবুল কাশেম সরকার কথিত ফরজুন আক্তার মনি একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ বছরের কারাদন্ড ও ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ৬ মাস জেল হাজতে থাকার পর বর্তমানে সে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের আদাশে জামিনে রয়েছে। এছাড়া গত বছরে ফরজুন আক্তার মনি নবীগঞ্জের ৬ সাংবাদিকের বিরুদ্ধে একটি মিথ্যা নারী নির্যাতন মামলা করেন। পরে আদালত ওই মামলাটিও খারিজ করে সাংবাদিকদের অব্যাহতি প্রদান করেন।

 

(সুরমামেইল/এসএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code