মানুষের কল্যাণে রাজনীতি করে ক্ষমতায় যাবে জাপা

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

মানুষের কল্যাণে রাজনীতি করে ক্ষমতায় যাবে জাপা

Manual2 Ad Code

জি এম কাদের

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সঠিক রাজনীতির মাধ্যমে জাতীয় পার্টি এগিয়ে যাবে। সেই জাতীয় পার্টির মালিক হবে জনগণ, কোনো ব্যক্তিবিশেষ নয়। মানুষের কল্যাণে রাজনীতি করেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলের মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি করবে তার দল। দেশবাসীর জন্য নতুন রাজনীতি নিয়ে আসেবে জাতীয় পার্টি আর সেই রাজনীতি হবে মানুষের জন্য।

রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে (মধুমিতা সিনেমা হলের পেছনে) জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থাকার কথাও তিনি আসেননি।

জি এম কাদের বলেন, আসন্ন কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি শক্তিশালী হবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকায় জাতীয় পার্টির রব উঠবে।

Manual6 Ad Code

একই সভায় নেতাকর্মীদের কাউন্সিল সফল করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেছেন, পল্লীবন্ধু নিজেই মাঠে-ময়দানে ঘুরে দলকে সংগঠিত করছেন। জাতীয় কাউন্সিলের জন্য রাতদিন পরিশ্রম করছেন। তিনি নিজেই কাউন্সিলের সব তদারকি করছেন। তার নেতৃত্বে কাউন্সিল সফল হবে। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code