মামলা তদন্তকালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

মামলা তদন্তকালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মামলা তদন্তকালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রায় ১২ বছর মামলার বিচারকাজ শেষে বৃহস্পতিবার (৩০ মে) এই রায় দেন আদালত।

 

ছাতক উপজেলায় একটি মামলার তদন্ত করতে গিয়ে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা আজিজুল ইসলাম চৌধুরী। পরে ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে চাকরি হারান ওই পুলিশ কর্মকর্তা।

 

Manual8 Ad Code

সাজাপ্রাপ্ত আজিজুল ইসলাম  চৌধুরীর বাড়ি হবিগঞ্জ জেলা সদরে। তিনি ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

 

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এই আদেশ দেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আজিজুল ইসলাম ছাতক থানায়  হিসেবে এসআই পদে কর্মরত থাকা অবস্থায় পৌর শহরের একটি মামলার তদন্তের দায়িত্ব পান। ওই মামলার তদন্ত করতে গিয়ে তিনি এক নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন।

 

মামলার পর আজিজুল ইসলামকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। মামলার বিচারকাজ শেষে আজ (বৃহস্পতিবার) রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

 

(সুরমামেইল/এসডি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code