মার্কিন বিমান হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় সিরিয়া

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

মার্কিন বিমান হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় সিরিয়া

Manual5 Ad Code

মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের হামলায় প্রায়ই সিরিয়ার বেসামরিক নাগরিক নিহত ও দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে। সিরিয়ায় অবৈধ বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

Manual4 Ad Code

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে লেখা পৃথক পৃথক চিঠিতে এই আহ্বান জানিয়েছে। চিঠিতে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার নিন্দা জানানো হয়।

সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করছে মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট। গত রোববার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। সিরিয়া সরকার কিংবা জাতিসংঘের অনুমতি ছাড়াই দেশটিতে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা।

Manual7 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, জাতিসংঘের কাছে লেখা চিঠিতে নীরবতার তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার মানবাধিকার ইস্যুতে সোচ্চার পশ্চিমা দেশ ও সংস্থাগুলো সিরিয়ার জনগণের বিরুদ্ধে মার্কিন জোটের অপরাধযজ্ঞের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code