মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

 

কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।

 

Manual5 Ad Code

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন মারা যান। অপর একজন বাংলাদেশি গুরুতর আহত হন। বাকি ৪ যাত্রী ও লরিচালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

Manual5 Ad Code

 

নাজরি বলেন, আহত যাত্রীকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code