মিম-সোহমের “হালকা হালকা”

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৫

মিম-সোহমের “হালকা হালকা”

Manual4 Ad Code
n4
সুরমা মেইলঃ ‘ব্ল্যাক’ ছবিতে বিদ্যা সিনহা মিম কতোটা আলো ছড়িয়েছেন সেটা বোঝা গেলো প্রথম গানে। সোহম-মিম অভিনীত দুই বাংলার ছবিটির একটি গান সদ্য প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানের নাম ‘হালকা হালকা’, গানের চরিত্র বুঝে মিমও হালকা হালকা নেচেছেন।
এর আগে ২৭ অক্টোবর ইউটিউবে উন্মুক্ত হয়েছে ছবিটির প্রথম টিজার।
পুরো ট্রেলার আসার আগে প্রকাশ পেলো প্রথম গান। এ গানে মিমকে দেখা যায় নজরকাড়া পোশাক ও অভিব্যক্তিতে।
আগামী মাসে কালীপূজায় দুই বাংলায় মুক্তি পাবে ছবিটি। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে বলিউডের বড় সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্স। ঢাকায় ছবিটি মুক্তি দেবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় এতে বুলেট চরিত্রে অভিনয় করেছেন সোহম। এ ছাড়াও আছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি মুক্তির আগ পর্যন্ত গান দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে মিম ভক্তদের।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code