মেজরটিলায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

মেজরটিলায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

Manual6 Ad Code

ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর মেজরটিলায় স্বামীর ছুরিকাঘাতে শিমলা রাণী নাথ (২১) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে শাহপরান থানাধীন মেজরটিলা নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেব নাথ (২৬) পালাতক রয়েছেন। বিশ্বজিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মেজরটিলা এলাকার নুরপুর রাস্তার পাশের বিয়ানী হাউসের বাসিন্দা।

 

দাম্পত্য কলহের জেরে এই হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

 

Manual3 Ad Code

নিহতের পিতা জিতেন্দ্র দেবনাথ জানান, বিশ্বজিতের সাথে ৬/৭ মাস আগে সিমলার বিয়ে দিয়েছিলেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ভাই বোনেরাও সরকারি চাকরি করে। তবে বিশ্বজিত নিজে কিছু করতেন না। অপরদিকে সিমলা নগরের নয়াসড়ক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চাকরি করতেন। একইসাথে সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন।

 

জিতেন্দ্র দেবনাথ বলেন, বেকার স্বামীকে বিয়ের পর থেকে একটা কিছু করার জন্য তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু বিশ্বজিৎ তার কথা শুনতেন না। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে সিমলা স্বামীর বাসা ছেড়ে চলে গিয়েছিলেন বাবার বাড়িতে। বিশ্বজিৎ তাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের কিছু বখাটে বন্ধু-বান্ধব নিয়ে সিমলার কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়েছেন। এ কারণে তার বাবা বৃহস্পতিবারই শাহপরাণ থানায় একটি জিডি করেছিলেন।

 

শুক্রবার দুপুরে বিশ্বজিৎ সিমলার মেজরটিলাস্থ নাথপাড়ার বাবার বাড়িতে উপস্থিত হন এবং এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানান সিমালার বাবা জিতেন্দ্র দেবনাথ।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

ঘটনার সতত্যা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code