মেহবুবা হলেন কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

মেহবুবা হলেন কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী

Manual8 Ad Code

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার তিনি এ শপথ গ্রহণ করেন। এসময় মেহবুবা সরকারের ২৩ মন্ত্রীও শপথ নেন। শপথ অনুষ্ঠানে  বিজেপি সরকারের মন্ত্রীরা অংশ নিলেও তা বর্জন করেছে কংগ্রেস। কাশ্মীরে পিডিপি-বিজেপি জোট সরকার গঠন এবং সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য  রোববার মেহবুবাকে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্যপাল। গত জানুয়ারিতে পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মুফতি মুহম্মদ সাঈদ মারা যান। এ ঘটনার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানান মেহবুবা। ওই সময় বিধানসভা না ভেঙে রাজ্যে রাজ্যপালের শাসন জারি করা হয়। তখন থেকে রাজ্যে অচলাবস্থার শুরু। সোমবার মেহবুবার শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই অচলাবাস্থার অবসান ঘটলো।

Manual7 Ad Code

উল্লেখ্য, ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপির  ২৭ জন ও বিজেপির ২৫ জন সদস্য রয়েছে। ৫৬ বছরের মেহবুবা মুফতি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ১৯৯৬ সালে কংগ্রেসে যোগ দিয়ে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code