মেয়র গউছের বরখাস্তের আদেশও স্থগিত

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

মেয়র গউছের বরখাস্তের আদেশও স্থগিত

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

Manual4 Ad Code

আজ শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জি কে গউছের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

গত ১ এপ্রিল মেয়র জি কে গা্উসকে দ্বিতীয় দফা সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।

Manual4 Ad Code

এর আগে গতকাল সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হককে দ্বিতীয় দফা বরখাস্তের আদেশও স্থগিত করেন আদালত।

এদিকে দায়িত্ব নেয়ার ১১ দিনের মাথায় ফের বরখাস্ত হন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। গত রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছে। সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেয়া সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে মেয়র জি কে গউছকে আসামীভূক্ত করা হয়। একই বছর ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর ২৩ মার্চ মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code