মোটরসাইকেলের নিবন্ধন ফি কমলো ৪৩ শতাংশ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমলো ৪৩ শতাংশ

Manual3 Ad Code

images (6)

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : ঘোষণার প্রায় ছয় মাস পর মোটরসাইকেল নিবন্ধন ফি কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে সোমবার বিআরটিএ-এর পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

বিআরটিএ-এর প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসি মোটরসাইকেলের নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার পরিবর্তে ৯ হাজার ৩১৩ টাকা দিতে হবে। আর ১০০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ বাধ্যতামূলক করা হয়।

Manual6 Ad Code

সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পর গত সেপ্টেম্বরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। এর ছয় মাস পর আজ বিআরটিএ ফি কমানোর ঘোষণা দিলো।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code