মৌলভীবাজারের মনু নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬

মৌলভীবাজারের মনু নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

images

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের মনু নদী থেকে শিবলু মিয়া (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ র্মাচ) দুপুর আড়াইটার দিকে উজিপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া মনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবলু টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে। শিবলুর মামা শাহেদ মিয়া জানান, শিবলু দুপুরে মনু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর  হাসপাতাল মর্গে পাঠায়। রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, সে একাই নদীতে গোসল করতে নেমে সাঁতার দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করলে ডুবে যায়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code