মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ীর হামলায় ৪ পুলিশ আহত, গুলিতে নিহত ১

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ীর হামলায় ৪ পুলিশ আহত, গুলিতে নিহত ১

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক :: মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ীর হামলায় এক এসআইসহ ৪ পুলিশ গুরুতর আহত হয়েছে। এসময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী ইয়াবা ব্যবসায়ী।

Manual5 Ad Code

বুধবার রাত ১২টার দিকে ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদ (২৮)-কে গ্রেফতার করতে গিয়ে শহরের বেরীরপার এলাকায় যমুনা পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম নজরল ইসলাম জানান, শহরের ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে সংঘবদ্ধ চক্র চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক, পুলিশ সদস্য বজলুল করিম, সালাউদ্দিন ও ফখরুল ইসলাম।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল মালিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশসুত্রে জানা যায় অভিযান চলাকালে আহত অবস্থায় ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ রুয়েলকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code