মৌলভীবাজারে ইয়াবাসহ বৃদ্ধ আটক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৭

মৌলভীবাজারে ইয়াবাসহ বৃদ্ধ আটক

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার থানা পুলিশের অভিযানে এক বৃদ্ধ ইয়াবা ব্যাসায়ীকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (১৫ মে) ভোরে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেকের নেতৃত্ত্বে পুলিশের একটি দল সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের আতানগিরি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩গ্রাম ওজনের ১৮ পিছ ইয়াবাসহ মো. নানু মিয়া (৫৫) নামের এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ীকে নিজ বাড়ীতে হাতেনাতে আটক করে।

Manual5 Ad Code

আটক নানু মিয়া দীর্ঘদিন যাবত ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক ইয়াবা ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

এসআই আব্দুল মালেক জানান, এই এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসার সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে আমরা ধারনা করছি। তাই অন্যান্য মাদক ব্যাবসায়ীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code