মৌলভীবাজারে ইয়াবাসহ যুবদল নেতা আটক

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

মৌলভীবাজারে ইয়াবাসহ যুবদল নেতা আটক

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার জুড়ীতে ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

 

আটক ওই ব্যক্তির নাম মাজহারুল ইসলাম তাগাদ (২৫)। তিনি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

 

এদিকে পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু আটক যুবদল নেতার পদবি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজহারুল ইসলাম তাগাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

 

তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা দাবি করেন, জেলা কমিটি ইতোমধ্যে ওই ইউনিয়ন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে।

Manual6 Ad Code

 

এ বিষয়ে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code