মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Manual1 Ad Code

moulvibazar_pic_30-07-2016

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে ফয়জুল হক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গরু বিক্রি নিয়ে ছোট ভাই ছয়ফুল হকের (৩৫) সঙ্গে বড় ভাই ফয়জুল হকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছয়ফুল ফয়জুলকে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছয়ফুলকে আটক করে।

Manual2 Ad Code

এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুল বাছেদ জানান, এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code