মৌলভীবাজারে জাল টাকাসহ অস্ত্র মামলার আসামী আটক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

মৌলভীবাজারে জাল টাকাসহ অস্ত্র মামলার আসামী আটক

Manual8 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারে জাল টাকাসহ অস্ত্র মামলার এক আসামীকে আটক করেছে র‌্যাব।

Manual4 Ad Code

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলমসহ মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

অভিযানে খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩৬ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ মোঃ রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক আসামীকে আটক করা হয়। আটক আসামী স্থানীয় আলীচরগাঁও গ্রামের মৃত মিয়াজান মিয়ার পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় ত্রাস সৃষ্টকারী রিয়াজ বখাটে হিসেবে পরিচিত। তার নামে থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। রিয়াজ ২০১৬ শ্রীমঙ্গলে অস্ত্রসহ ধরা পড়ে বর্তমানে সে জামিনে আছে। সে জাল টাকার ব্যবসায় জড়িত। উদ্ধারকৃত জালটাকা ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code