মৌলভীবাজারে জাল টাকাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৭

মৌলভীবাজারে জাল টাকাসহ গ্রেপ্তার ১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার থেকে এক লাখ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত মো. আব্দুল আজিজ(৪০), মোলভীবাজারের দরগা মহল্লা গ্রামের মৃত আছলম উল্লাহর ছেলে।

বুধবার দুপুর একটায় দিকে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল তাকে সদর থানাধীন শাহ্-মোস্তফা রোড দরগা গেইট এলাকা থেকে আটক করে।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, বুধবার শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনি: এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার এলাকায় অভিযান পরিচালনা করে। জাল নোট কেনা-বেচার সময় আজিজকে আটক করে।

Manual1 Ad Code

আটকের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে সে এর পূর্বেও জাল টাকা নিয়ে প্রতারণার ঘটনায় বেশ কয়েকবার সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আটককৃত এবং উদ্ধারকৃত জাল টাকা মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code