মৌলভীবাজারে দুই যমজ নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

মৌলভীবাজারে দুই যমজ নবজাতকের লাশ উদ্ধার

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজারস্থ এমবি ক্লথ স্টোরের পেছনে মনু নদীতে ১টি ছেলে ও ১টি মেয়ে (যমজ) নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বুধবার বিকেলে এ লাশ দু’টি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নদীর পাড়ের ময়লার মধ্যে পৃথক স্থানে দুটি নবজাতককের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এসে লাশ দুটিকে উদ্ধার করে।

Manual8 Ad Code

প্রতক্ষদর্শী কাওছারুল হক জানান, নদীর পাশে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখেন তার পরে স্থানীয় শিশুরা সেই ব্রিফকেস থেকে একটি নবজাতককে বের করতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং দেখতে পান তার পাশেই অপর একটি নবজাতকের লাশ পড়ে আছে।

মৌলভীবাজার মডেল থানার এসআই আনজির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, অবৈধ গর্ভপাতের ফলে জমজ সন্তান প্রসব করে নদীতে ফেলা দেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে লাশ দু’টির ময়না তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code