সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের শ্যামেরকোনা এলাকা থেকে দুটি প্রাইভেট কার সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার বিকেলে গোপন সংবাদ সূত্রে এস আই নিতাই রায়, ও এ এস আই মমিন উল্যার নেত্রীত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের শ্যামেরকোনা নিরমানাধিন হাসনরাজা প্রাইভেট হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করিয়া ২ টি প্রাইভেট কার, ভারতীয় ৭৫, হাজার নাসির উদ্দিন বিড়ি ও
২০ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক করেন। আটককৃত আসামী হলেন, আলাল মিয়া (৩৫) পিতামৃত- আঃ হাসিম, সাং- কালারাইচর, আঃ সালাম (২৬),পিতা- হাসমত মিয়া, সাং- চারিয়ারঘাট, সব থানা- কুলাউড়া, পাবেল মিয়া(২০), পিতা- মাহমুদ আলী, সাং- আলীনগর, আঃ মতিন (২৮) পিতা- আঃ রউফ, সাং- ইটারঘাট, সব থানা- কমলগঞ্জ, সর্ব জেলা- মৌলভীবাজার। আটক করে উক্ত আসামী দের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
Design and developed by ওয়েব হোম বিডি