মৌলভীবাজারে দেড় শতাধিক পরিবারের ঈদুল আযহা উদযাপন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

মৌলভীবাজারে দেড় শতাধিক পরিবারের ঈদুল আযহা উদযাপন

Manual1 Ad Code

img_20160912_125228নিজস্ব প্রতিনিধি :: সৌদি আরবের সাথে তাল মিলিয়ে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন প্রায় দেড় শতাধিক পরিবার।

সোমবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ শাবিস্তার বাসার ছাদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানের প্রায় দেড় শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেন। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় একই জামাতে নারী মুসল্লীরা নামাজ আদায় করেছেন।

Manual6 Ad Code

জামাতে ইমামতি করেন আলহাজ আব্দুল মাওফিক চৌধুরী পীর সাহেব। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পর পশু কুরবানী দেওয়া হয়।

Manual8 Ad Code

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, গত ৮ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code