মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

Manual3 Ad Code

images (3)

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরেরর গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।সোমবার (০১ আগস্ট) ভোরে বাসার দক্ষিণ দিকের লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ ঢুকেএকদল ডাকাত।

Manual1 Ad Code

এরপর ডাকাতরা বাসার লোকজনকে এলোপাতাড়ি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে পরিবারের ১০ জন সদস্যকে হাত-পা বেঁধে আটকিয়ে রাখে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আমেরিকা প্রবাসী সৈয়দ সরোয়ার আলী মারাত্মক আহত হন।

পরে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ২৫ ভরি স্বর্ণালংকার, বিদেশি ডলার, নগদ ৩ লাখ টাকা ও  ৫টি দামি মোবাইল ফোনসেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

Manual8 Ad Code

গৃহকর্তা সৈয়দ জাহেদ আলী জানান, ডাকাতদের পরনে হাফপ্যান্ট ও মুখোশপরা ছিলো। খবর পেয়ে সকালে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রসঙ্গত, সরোয়ার আলী গত ২৩ জুলাই তার মেয়েকে নিয়ে আমেরিকা থেকে মামা জাহেদ আলীর বাসায় বেড়াতে আসেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code