সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকায় বাবলী বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সোনাপুর এলাকার বড়বাড়ি নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাবলী বেগমের স্বামী খসরু মিয়া দুবাই প্রবাসী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ জানান, দুপুরে বাবলী তার নিজ কক্ষে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবলী কি কারণে আত্মহত্যা করেছে তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি