মৌলভীবাজারে মিছলু হত্যা : একজনের যাব্বজীবন কারাদণ্ড

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

মৌলভীবাজারে মিছলু হত্যা : একজনের যাব্বজীবন কারাদণ্ড

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের আলোচিত মিছলু হত্যা মামলায় একজনের যাব্বজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ রায় প্রদান করেন। ঘোষিত রায়ে অপর দুই জনকে খালাস প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন- মৌলভীবাজার জেলা ও থানার গোরারাই গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে শফিক মিয়া ।

Manual7 Ad Code

খালাস প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার জেলা ও থানার আলীমপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া ও কেশবচর গ্রামের মৃত আছকর উল্লার ছেলে খালিছ মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন মৌলভীবাজার জেলা ও থানার পশ্চিম কাজির গাঁও গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মিছলু । এ নিয়ে তার ভাই আহসান হাবিব সুফি বাদি হয়ে মিছলুর স্ত্রী মায়া বেগম, ফয়জুল হক, খালিছ মিয় ও আব্দুল হাকিম এর বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ এনে মৌলভীবাজার থানায় মামলা নম্বর ২১, তারিখ ২৭/১২/১৪ ইং দাখিল করেন।

Manual3 Ad Code

পরবর্তীতে পুলিশি তদন্তে মোবাইলের কল লিষ্টের সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে পান পূর্ব শত্রুতার জের ধরে ১৫ ডিস্মেবর ঘামছা পেছিয়ে শফিক ও ফারুক মিলে খুন করে মিছলুকে এবং পরবর্তীতে লাশ ঘুম করার জন্য গরু ঘরের মেজেতে মাঠিচাপা দেয়া হয়।

Manual2 Ad Code

এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ২৬ মে খালিছ, শফিক ও ফারুকের বিরুদ্ধে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) নং ২১ দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনাণী ও ২৫ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য প্রমাণ শেষে শফিক মিয়ার বিরুদ্ধে বাদী পক্ষের আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে দ:বি: ৩০২/৩৪ ধারায় যাবআবজীবন দন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০১ ধারায় ৩ বছরের দন্ড ও আটশত টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। তাছাড়া সাক্ষ প্রমাণে প্রমানিত না হওয়ায় ফারুক ও খালিছ মিয়াকে খালাছ প্রদান করা হয়।

Manual2 Ad Code

খালাছ প্রাপ্ত আসামী খালিছ মিয়ার আইনজীবী মো. আব্দুর রহমান আফজল (স্বপন) জানান, মৌলভীবাজারের আলোচিত মিছলু হত্যা মামলায় আদালত একজনের যাব্বজীবন ও দুই জনকে খালাস প্রদান করেছেন। রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী কিশোর কুমার কর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code