সিলেট ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের একটি ডোবা থেকে পারভেজ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পারভেজ একই ইউনিয়নের শরিফপুর গ্রামের চেরাগ মিয়ার ছেলে। সে তেলিবেলি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়- সকালে হরিপুর গ্রামের রাস্তার পাশের একটি ডোবায় ছেলেটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান জানান- কীভাবে ছেলেটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি