সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
যশোরের লেবুতলায় বাস ও ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। আর আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার (০৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, যশোরমুখী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরামুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বেপরোয়া গতির বাস সামনে থাকা ইজিবাইকের উপর উঠে যায়। এ সময় আরোহীসহ ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।
একই পরিবারের নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের ২ বছর বয়সীর জমজ দুই ভাই হাসান-হোসেন, রাহিমা খাতুন ও তার মেয়ে জবা। তাদের দাদি মাহিমা খাতুন।
নিহত অপর দু’জন হলেন, সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন ও মথুরাপুর গ্রামের ইজিবাইক চালক আবু মুসা।
এ ঘটনায় আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন দু’জন। তারা হচ্ছেন নিহত জমজ দুই ভাইয়ের মা সোনিয়া বেগম ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের নয়ন হোসেন। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, চালক ও হেলপার বাস রেখে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি