যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত

Manual3 Ad Code

দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা যশোর রোডের ঐতিহ্যবাহী শতবর্ষী দুই সহস্রাধিক গাছ কাটা ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

Manual2 Ad Code

আদালতের নির্দেশ অনুযায়ী গাছগুলো এখন যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সড়কটি সম্প্রসারণের জন্য ওই সড়কের দু’পাশে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলো স্থানীয় প্রশাসন, এরপরই এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিবাদ।

প্রায় দুশো বছর আগে সড়কটি নির্মাণ করে গাছগুলো রোপণ করেছিলেন স্থানীয় জমিদার কালিপদ পোদ্দার। যশোর রোড নামে পরিচিত সড়কটি কোলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত। পেট্রাপোল থেকে কোলকাতা পর্যন্ত সড়ক চার লেন হয়েছে। তবে সে অংশে জনমতের চাপে ও আদালতের আদেশে গাছগুলো অক্ষত রাখা হয়েছে।

Manual1 Ad Code

যশোর শহর থেকে বেনাপোল পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ৩৮ কি.মি.। এই রাস্তাটি সম্প্রসারণের প্রকল্পটি পাশ হয় ২০১৭ সালের মার্চ মাসে। এই রাস্তার দুই পাশে সড়ক ও জনপথের হিসেব অনুযায়ী গাছ রয়েছে ২৩শো ১২টি। এর মধ্যে দুশোর অধিক গাছ রয়েছে যেগুলোর বয়স ১৭০ বছরের বেশি।

Manual5 Ad Code

ইশরাত হাসান বলেন, ওপার বাংলায় সরকার একই রোডে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিলো। পরে কলকাতা হাইকোর্ট সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। আমরা চাই রাস্তা হোক। তবে গাছ রেখেই। কারণ এটি স্বাধীনতার স্মৃতি বিজড়িত সড়ক।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code