যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৬১

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬

যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৬১

Manual5 Ad Code

airbus_170667

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কমপক্ষে ৬১ জন মানুষ নিয়ে রাশিয়ার রস্তভ অন ডন শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বোয়িং ৭৩৮ বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল। (সূত্র বিবিসি)

Manual1 Ad Code

জানা গেছে বিমান রানওয়েতে ঠিকভাবে অবতরণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় রানওয়েতে এতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ঝড়ো বাতাসকে এই দুর্ঘটনার একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসের একজন কর্মকর্তা বলেন, যাত্রীবাহী ওই বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে ৬১ জন ছিলেন। তাঁরা সবাই মারা গেছেন।বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে শতাধিক উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code