যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অদূরে শুক্রবার একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এটি ঠিক কখন ও কোথায় বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় বিমানের চালক আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে।

Manual1 Ad Code

এই দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় কর্মকর্তারা বলছেন,বিমানটি ছিল একটি এভি-৮বি হারিয়ার টু। এটি এক ইঞ্জিন বিশিষ্ট বিমান যা  দক্ষতার সঙ্গে স্থলে হামলা চালাতে পারে। এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সময়মতো বিমান থেকে বেরিয়ে আসেন এর চালক। এ কারণেই তিনি বেঁচে গেছেন। ওই চালক একজন মার্কিন মেরিন সেনা। তিনি সেকেন্ড ম্যারিন উইংয়ের ম্যারিন এয়ারক্রাফট গ্রুপ ১৪ এর ম্যারিন অ্যাটাক স্কোয়াড্রোনের একজন সদস্য।

Manual5 Ad Code

এ সম্পর্কে ফার্স্ট লেফটেন্যান্ট মাইদা ঝেং বলেন, সি কম্ব্যাট স্কোয়াড্রোন থেকে এইচ-৬০ সিহক হেলিকপ্টার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫ টা ২৮ মিনিটে চালককে উদ্ধার করে। তাকে নর্থ ক্যারোলিনার নৌবাহিনীর হাসপাতাল ক্যাম্প লেজেউনে পাঠানো হয়েছে। তার  শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানা গেছে।

ঝেং আরো বলেন, বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে এবং বর্তমানে এটি  কি অবস্থায় আছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। উপকূল থেকে দুই মাইল বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। তবে এসময় এর ধ্বংসাবশেষ ঠিক কোনো জায়গায় রয়েছে তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।

Manual6 Ad Code

এ দুর্ঘটনায় আহত চালকের পরিচয়ও জানা যায়নি। তিনি উইলমিংটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই প্রশিক্ষণ বিমানটি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। উড্ডয়ন শেষে তার ওই বিমানবন্দরে ফিরে আসার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code