সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১
স্বাস্থ্য ডেস্ক : সুস্বাস্থ্যের জন্য ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ফল ওজন কমাতে সাহায্য করে, শরীরের ক্রিয়াকলাপ বজায় রাখে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে কাজ করে। ভিটামিন এবং খনিজের অন্যতম সেরা উৎস হচ্ছে ফল। তাইতো প্রতিদিন অন্তত দুটি তাজা ফল খেলে আপনি থাকবেন সুস্থ এবং ফিট। বিশেষজ্ঞদের মতে, দিনে একবাটি তাজা ফল আপনাকে সুস্থ রাখবে। তবে তা খেতে হবে সূর্যাস্তের আগেই।
কেন সূর্যাস্তের আগে ফল খাওয়া উচিত?
লাইফস্টাইল এবং ওয়েলনেস কোচ লুক কৌতিনহো সম্প্রতি তার ইনস্টাগ্রামে তার অনুসারীদের জানান, কেন সূর্যাস্তের আগে ফল খাওয়া উচিত। লুক লিখেছেন যে, প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি অনুসারে সন্ধ্যায় ফল খেলে তা ঘুমের সময়সূচি এবং হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
আমরা জানি যে বেশিরভাগ ফলই সাধারণ কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এর অর্থ হলো, সেগুলো ভেঙে ফেলা যায়। ফল দ্রুত শক্তির একটি দুর্দান্ত উৎস, তবে এটি রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে তোলে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে এটি ঘুমকে ব্যাহত করতে পারে। এছাড়া সূর্যাস্তের পর আমাদের বিপাক ধীর হয়ে যায় এবং কার্বস হজম করা কঠিন হয়ে পড়ে। সুতরাং কার্বোহাইড্রেট খাওয়া সীমিত করা ভালো।
ফল খাওয়ার সঠিক সময়
লুকের মতে, ফল খাওয়ার সর্বোত্তম সময় হলো ভোরে খালি পেটে। রাতের খাবার এবং সকালের খাবারের মধ্যে প্রায় দশ ঘণ্টা ব্যবধান থাকে। তাই আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের পেট থাকে খালি। তাই সকালে স্বাস্থ্যকর খাবার খেতে হবে যাতে অধিকতর পুষ্টি গ্রহণ করা সহজ হয়। এতে বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমও ভালো হবে।
বিশেষজ্ঞের মতে, খাবারের সঙ্গেও ফল যোগ করা উচিত নয় বা খাবারের পরপরই খাওয়া উচিত নয়। খাবার এবং ফল খাওয়ার মাঝে অন্তত দুই-তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে। সাধারণ কার্বোহাইড্রেটগুলো সকালে এবং ওয়ার্কআউট পরবর্তী সময়ে খাওয়া ভালো। চর্বি, প্রোটিন এবং কম জটিল কার্বোহাইড্রেটগুলো সূর্যাস্তের পরে খাওয়া ভালো।
ফল কি অন্য খাবারের সঙ্গে খাওয়া যাবে?
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, অন্যান্য খাবারের সঙ্গে ফল মিশিয়ে না খাওয়ার। এটি দুধ বা সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। দুধ বা শাক-সবজির সঙ্গে ফল খেলে শরীরে টক্সিন তৈরি হতে পারে। ফল ঠিকভাবে হজম না হওয়া এবং পুষ্টি শোষণ করতে না পারার কারণে এটি ঘটে। শরীরে টক্সিন বেড়ে গেলে তা স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি