যে কারণে সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা বাংলা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

যে কারণে সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা বাংলা

Manual4 Ad Code

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মঙ্গলবার পালিত হয়েছে। নানা অনুষ্ঠান বাংলা ভাষার জয়গানে মুখরিত হয়েছে। কিন্তু কম মানুষই আছে যারা জানেন সুদূর আফ্রিকার এক ছোট্ট দেশে রাষ্ট্রভাষার সম্মান পেয়েছে আমাদের বাংলা ভাষা! এক সময়ে গৃহযুদ্ধে জর্জরিত পশ্চিম আফ্রিকার এই দেশেরও বাংলা রাষ্ট্রভাষা।

Manual4 Ad Code

১৯৫২-র ২১ ফেব্রুয়ারি বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ হন সালাম, রফিক বরকতরা। মাতৃভাষার দাবিতে এই প্রাণত্যাগকে সম্মান জানিয়ে এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান জানিয়েছে জানিসংঘ। আমাদের থেকে অনেক দূরের একটি দেশও মাতৃভাষা নিয়ে এই আন্দোলনকে কুর্নিশ করেছে।

Manual3 Ad Code

২০০২-এ পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষার সম্মান দেয়।

Manual2 Ad Code

১৯৯১ থেকে ২০০২ পর্যন্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়ে সিয়েরা লিওনে। সেই সময় সেখানে শান্তি বাহিনী মোতায়েন করেছিল জাতিসংঘ। জাতিসংঘের এই শান্তিবাহিনীর একটা বড় অংশই এসেছিল বাংলাদেশ থেকে। সিয়েরা লিওনেতে শান্তি ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তারা। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বাংলাকে রাষ্ট্রভাষার সম্মান দেয় সিয়েরা লিওনে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code