স্বাস্থ্য ডেস্ক : ছোট কিংবা বড় সবারই খুব পছন্দের একটি মৌসুমি ফল হচ্ছে বরই। স্বাদের টক ও মিষ্টি দুই-ই হয়ে থাকে। কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল রঙের হয়ে থাকে এই ফলটি। তবে এই ফলটি কাঁচা কিংবা পাকা, যেকোনো অবস্থাতেই খাওয়া যায়। এমনকি শুকনো বরইও খেতে বেশ লাগে। বরইয়ের তৈরি আচার খেতেও অসাধারণ লাগে।
Manual2 Ad Code
জানেন কি, ছোট্ট গোলগাল এই ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়, এটি আপনার শরীরের জন্যও অনেক উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক বরই আমাদের যে ১০ ভয়াবহ রোগ থেকে মুক্তি দেয়-
Manual2 Ad Code
Manual7 Ad Code
১। বরই অবসাদ এবং দুশ্চিন্তা দুর করে।
২। শরীরের ফ্রি র্যাডিকেলগুলো লিভারের ক্ষতি করে। বরই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি লিভারকে সুরক্ষা প্রদান করে।
৩। বরইতে ফ্যাট নাই বললেই চলে। ২ আউন্স (প্রায় ৪টি) বরই খেলে শরীরে ৪৪ ক্যালরি শক্তি যোগান দেয়, কিন্তু ফ্যাট প্রায় শূন্য। ফলে ওজন নিয়ন্ত্রণেও এরা সাহায্য করতে পারে।
৪। এই ফলে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি সহ আরো অনেক ভিটামিন ও মিনারেল পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করতে সাহায্য করে।
৫। বরইতে থাকা আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উৎপাদন এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে।
৬। বরই এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিদ্যমান, যারা টিউমারের উপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে। যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়।
৭। শুকনো বরই এর মধ্যে স্যাপোনিন, অ্যাল্কালয়েড এবং ট্রাইটারপেনয়েড উপাদান থাকে। যা রক্ত পরিশুদ্ধ করে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে।
৮। ইনসোমনিয়া এবং দুশ্চিন্তা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়। বরই এর শক্তিশালী কেমিক্যালগুলো অনিদ্রা এবং দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে।
৯। বরইতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি, এ, বি২, ফাইটোকেমিক্যাল ইত্যাদি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
১০। এছাড়াও বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে, মাংসপেশি শক্তিশালী করতে এই ফল ব্যবহার করা হয়ে থাকে।