রকেট হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

রকেট হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্‌সাম ব্রিগেডের রকেট হামলায় গাজার দক্ষিণাঞ্চলে ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। খান ইউনুসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটি ঘটে।

 

এদিকে গাজার রাফাহ এলাকায় সন্ত্রাসী ইসরাইলি সেনাদের গোলা বর্ষণে ৮ শিশুসহ ২০ জন ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের আল-কুয়েত হাসপাতালে নেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

ওদিকে পশ্চিম তীরের তুলকারাম শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের একজন ছিলেন মুহাম্মাদ ফয়সাল দাউস নামের এক ফিলিস্তিনি যুবক।

 

Manual3 Ad Code

আজ ছিল গাজায় ইসরাইলি হামলার ১০৪ তম দিন। গত সাত অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় ৬০ হাজার জন। সূত্র : পার্সটুডে

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code