সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮
সোশ্যাল সাইটে সেলেবদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। তারা কী পোশাক পরছেন, কী করছেন, তা কতটা সঠিক? কতটা বেঠিক? এ নিয়ে সোশ্যাল সাইটে নেটিজেনদের বিচার-বিবেচনার ঘটনা চলতেই থাকে।
আর, ‘ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা’, ‘বিগ বস’ ধারাবাহিকের দৌলতে হিনা খানের নাম এখন প্রায় কম বেশি সকলেই জনেন। এবার সোশ্যাল সাইটে ট্রোল হলেন সেই জনপ্রিয় হিনা-ই।
হিনা ‘পবিত্র রমজান’ মাসে কালো রঙের ‘সেক্সি স্লিমারি’ পোশাকে নাচের ভিডিও পোস্ট করেছেন। আর তাতেই অনেকে প্রশ্ন তুলেছেন ‘তিনি ইসলাম ধর্মালম্বী হয়ে এমটা কীভাবে করতে পারেন?’
এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন। কেউ আবার পবিত্র রমজান মাসকে সম্মান প্রদর্শনের পরামর্শও দিয়েছেন হিনাকে।
Design and developed by ওয়েব হোম বিডি