রাঙামাটিতে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২

রাঙামাটিতে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেলে এ উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রোববার বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে নব নির্মিত রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন’র উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মান প্রকল্পের প্রধান সমন্বয়ক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক, রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মোঃ মোকতার আহমদ প্রমূখ।

Manual8 Ad Code

 

উল্লেখ্য রাঙামাটি জেলা গণপূর্ত বিভাগ প্রায় ২০ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান কাজ সমাপ্ত করেন। এই ভবনটি রাঙামাটি জেলায় বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ মান ও নান্দনিকতার পরশে নির্মিত ভবন গুলোর মধ্যে অন্যতম।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code