সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্নিগ্রাম এলাকায় পিকআপভ্যান চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে রাজনগর ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর ছাত্রী ইতি রানি দেব অর্ধ বাষির্কী পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১টার পর ইতি সিএনজি অটোরিকশা যোগে তার বাড়ি খলাগ্রামে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিকথেকে আসা পিকআপভ্যান সিএনজিকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান এবং পিকআপটি তাকে চাপা দিয়ে যায়। এসময় তার মাথার মগজ বেরিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এলাকাবাসী ঘাতক পিক আপ চালককে আটক করেছে তবে ইতির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি