সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
মৌলভীবাজারে প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার মসুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, কামারচাট ইউনিয়নের চালিক মিয়া (৪৫) একই এলাকার এশাই মিয়া (৫৫)। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার কামারচার্ট থেকে অটোরিকশা করে প্রতদিনের ন্যায় পাঁচ শ্রমিক মাটি কাটার উদ্দেশ্যে মুন্সিবাজার এলাকায় যাচ্ছিল। পথে মশুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি