রাজবাড়ী মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

রাজবাড়ী মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২

Manual7 Ad Code

download-1সুরমা মেইল নিউজ : রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা কালার দোয়া এলাকায়  ট্রাকচাপায় সামাদ ব্যাপারী (৫০) ও  রহিম সরদার (৬০) নামে দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত ভ্যান চালক সামাদ ব্যাপারী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের মৃত রহিম ব্যাপারীর ছেলে ও ভ্যান যাত্রী কৃষক রহিম সরদার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের মৃত কবির সরদারের ছেলে।

Manual3 Ad Code

রাজবাড়ী ট্রাফিকের সার্জেন্ট তুহিন লস্কর জানান, সকালে সামাদ ব্যাপারীর ভ্যানে করে রাজবাড়ী শহরে কলা বিক্রি করতে যাচ্ছিলেন রহিম সরদার। পথিমধ্যে ওই স্থানে বরিশাল থেকে কুষ্টিয়াগামী নারিকেল বোঝাই একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও এর যাত্রী নিহত হন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code