রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪৩

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪৩

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় এ পর্যন্ত অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪০ এরও বেশি। এর মধ্যে গুলি চালানোর ঘটনায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।

 

শুক্রবার (২২ মার্চ) এর এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

Manual7 Ad Code

 

রাশিয়ার নিরাপত্তা প্রধানের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।

 

Manual2 Ad Code

এ ঘটনায় রোববার রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Manual2 Ad Code

 

পুতিন বলেন, চার বন্দুকধারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটকরা লুকানোর চেষ্টা করেছিল এবং তারা ইউক্রেনের সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিয়েছিল।

Manual8 Ad Code

 

পুতিন বলেন, আমি আজ আপনাদের সঙ্গে রক্তাক্ত, বর্বর সন্ত্রাসী হামলা প্রসঙ্গে কথা বলছি, যার শিকার হয়েছে শতাধিক নিরীহ, শান্তিপ্রিয় মানুষ।

 

রাশিয়ার এফএসবি নিরাপত্তা সার্ভিস জানিয়েছে, হামলাকারীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টার আগে ইউক্রেনে নিজেদের লোকজনের সঙ্গে ‘সংযুক্ত’ ছিল। তাদের সীমান্তের কাছ থেকে ধরা হয়েছে। এখন আটককারীদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code