রোহিঙ্গাদের ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান কফি আনানের

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

রোহিঙ্গাদের ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান কফি আনানের

Manual7 Ad Code

প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্পে নয়, ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

রোহিঙ্গা সমস্যা নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের পর এক অনানুষ্ঠানিক আলাপে মিয়ানমার সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান।

কফি আনান বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করুন, যাতে তারা সেখানে নিরাপত্তার আঁচ অনুভব করে। একইসঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্য পুনর্গঠনে তাদের সহায়তা করুন।

Manual8 Ad Code

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা চলছে। তবে কী পদ্ধতিতে তাদের ফেরত নেওয়া হবে এ বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।

Manual7 Ad Code

এছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে বৈঠকে নিরাপত্তা পরিষদ পূর্ণ সমর্থন দিয়েছে। তবে এ বিষয়ে জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

এর আগে রোহিঙ্গা ইস্যুতে গত ২৯ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথম বৈঠক হয়। ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ সাতটি রাষ্ট্র এই বৈঠকের আবেদন করে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরিসের বক্তব্য শুনেছেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। জবাবে চীন ও রাশিয়া তা উড়িয়ে দিয়ে মিয়ানমারেরই পক্ষ নেয়। কার্যত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ‘বহুল কাঙ্ক্ষিত’ আলোচনা। ওই বৈঠকের পর এটি ছিলো পরিষদের দ্বিতীয় বৈঠক।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code