রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত : সুষমা স্বরাজ

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত : সুষমা স্বরাজ

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সাক্ষাতে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সাক্ষাতে অন্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে বলে প্রধানমন্ত্রীকে জানান সুষমা স্বরাজ।

Manual1 Ad Code

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত অবশ্যই বাংলাদেশের সঙ্গে আছে রোহিঙ্গা ইস্যুতে। আগামী ২৩-২৪ অক্টোবর যৌথ কমিশন বৈঠকে বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুষমা স্বরাজ।

Manual3 Ad Code

শহীদুল হক আরো জানান, প্রধানমন্ত্রী আবুধাবি ইতিহাদে নিউ ইয়র্ক আসার সময় একই প্লেনে সুষমা স্বরাজও ছিলেন। সেখানেও দুজনের মধ্যে আলাপ হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code