রোহিঙ্গা নিধনে অস্ত্রের মূল যোগানদাতা ইহুদিবাদী ইসরাইল

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

রোহিঙ্গা নিধনে অস্ত্রের মূল যোগানদাতা ইহুদিবাদী ইসরাইল

Manual8 Ad Code

মালয়েশিয়ার কুদস ফাউন্ডেশন বলেছে রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত হত্যাযজ্ঞে উগ্র মিয়ানমার সরকারকে অস্ত্রের মূল যোগানদাতা ইহুদিবাদী ইসরাইল।

Manual5 Ad Code

কুদস ফাউন্ডেশনের সদস্য শরিফ আমিন আবু শামালার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, অবৈধ ইহুদিবাদী ইসরাইল এ ধরনের হত্যাযজ্ঞ চালানোর উদাহরণ সৃষ্টি করে অন্যান্য দেশ ও অঞ্চলে নিজেদের বৈধতা অর্জন করতে চায়।

শরিফ আমিন রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো জাতিগত নিধনযজ্ঞকে ফিলিস্তিনের গণহত্যার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যার অনুরূপ চিত্র বিশ্ববাসী ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ফিলিস্তিনে লক্ষ্য করেছে। ইহুদিবাদী ইসরাইলি হত্যাকারীরা সে সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল।

কুদস ফাউন্ডেশনের এই সদস্য মালয়েশিয়ায় আরও বলেন,মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং শান্তি নোবেলজয়ী অং সান সুচি এখন পর্যন্ত মুসলিম রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্মম হত্যাযজ্ঞ ও জাতিগত নিধন অভিযান বন্ধে কোনো পদক্ষেপই নেন নি।

Manual6 Ad Code

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর গত ২৫ আগস্ট থেকে হত্যা ও নিধনযজ্ঞ শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। ওই নিধনযজ্ঞের ঘটনায় ৬ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে,আহত হয়েছে আট হাজারের বেশি। এছাড়া বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান। সূত্র : পার্সটুডে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code